নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে ১৯৭১ এর ন্যায় ঘরে ঘরে আবারো যুদ্ধ বাধিয়েছে। অনুসন্ধানী সাংবাদিক দ্বি পান্তি রায় মার্টিন ১ লা ফেব্রুয়ারি সাংবাদিকদের একটি আন্তর্জাতিক প্লাটফর্মে ভার্চুয়ালী যোগ দিয়ে সাংবাদিক সমাজ ও দেশবাসী সহ বিশ্বের সকল মানুষ এর প্রতি এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক ও বিশ্লেষক। তিনি বলেন, বাংলাদেশে ডিপ ষ্টেটের ম্যাটিকূলাস ডিজাইনে বিগত ২০২৪ এর ৫ আগষ্ট স্বাধীনতার স্বপক্ষ শক্তির গনতান্ত্রিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর স্বাধীনতা ও বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী রাজাকার আলবদরও এই জঙ্গি চক্র বাংলাদেশে স্বাধীনতার বিগত ৫৪ বছর ধরে বিভিন্ন ষড়যন্ত্রের জ্বাল বুনতে থাকে। যার বহিঃপ্রকাশ বিগত ২০২৪ এর তথাকথিত জুলাই আন্দোলন নামধারী সন্ত্রাসী মাফিয়াদের গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মূলতঃ পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশ জামায়াত ইসলাম। যার ফলে পরোক্ষভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে বিগত ১৮ মাসে বাংলাদেশের ঘরে ঘরে আবারো ১৯৭১ এর মতো মব জাষ্টটিজ, মব ভায়োলেন্স করে ধর্ষন, খুন ও রাজনৈতিক প্রতিপক্ষ নিধনের নামে প্রতিনিয়ত হামলা মামলা সহ বাংলা দেশে পাকিস্তানি আই, এস এর বহু ঘাঁটি পরিচালনা করছে। এই অবস্থায় তারা দেশের ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে- বোনে বোনে অলরেডি যুদ্ধ বাধিয়েছে।তিনি আরো বলেন, তাদের দোসর ডঃ ইউনুসকে ডিপ ষ্টেটের মাধ্যমে পাপেট-এর উপদেষ্টা হিসাবে দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসে থাকাটা হলো আই ওয়াস মাএ। ক্ষমতা দীর্ঘ মেয়াদি ভাবে ক্ষুক্ষিগত করার জন্যই আগামী ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন বলেও এই অনুসন্ধানী সাংবাদিক তার বক্তব্যে তুলে ধরেন। তাই এই স্বাধীন সার্বভৌমত্ব বিরোধী জামায়াত জঙ্গি গোষ্ঠীর আগামী দিনের ভয়াবহতা থেকে বাংলাদেশ ও বাংলাদেশের জনগনকে রক্ষার মর্মে সাংবাদিক দ্বিপান্তি রায় মার্টিন সাংবাদিক সমাজ সহ মানবাধিকার সংগঠন ও বহিঃ বিশ্বের প্রতি আহবান জানান। সাংবাদিকদের আন্তর্জাতিক এই মিলন মেলার প্লাটফর্মে সঞ্চালনা করেন, সিনিয়র সাংবাদিক এস বাবু, এতে প্রধান আলোচক হিসাবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন, অষ্ট্রেলিয়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ডঃ সিরাজুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট পারভেজ হাসেম, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক দিবেস বড়ুয়া, আমেরিকা যুক্ত রাষ্ট্রের সিনয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং আহাম্মেদ রাসেল সহ দেশ বিদেশের প্রায় অর্ধশতাধিক সাংবাদিক প্রতিনিধি ওই প্লাটফর্মে ভার্চুয়ালী উপস্হিত থেকে জঙ্গি গোষ্ঠীর হাত থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করতে উদাত্ত আহ্বান জানান,,,,,,,,
