নিজস্ব সংবাদদাতা : জামাতের সাফল্যে চিন্তায় দিল্লি। ক্ষমতায় বসতে না পারলেও আগামীর বাংলাদেশে যথেষ্ট শক্তিশালী জামাত। যদিও বিএনপির ক্ষমতা দখলের চিত্র পরিস্কার হতেই স্বস্তি দিল্লির অন্দরে।
জামায়াতে এ ইসলামির তুলনায় কম কট্টর বিএনপি। তবে পাকিস্তানের সঙ্গে প্রেম রয়েছে তারেক রহমানের দলের। ক্ষমতায় ফিরতে দিল্লির দিকে বন্ধুত্বের বার্তা পাঠিয়েছেন তারেক রহমান। কিন্তু প্রশ্ন হল, তাতে পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার উপায় আছে কী? ক্ষমতায় বসে চোখ উল্টে ফেলবেন না তারেক রহমান?
জামাত অবশ্য পশ্চিমবঙ্গ লাগোয়া আসগুলিতে ভালো ফল করেছে। বাংলাদেশের নির্বাচনে শেষ পাওয়া খবর অনুযায়ী বিএনপি ২১০ আসনের বেশি জিততে চলেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১২ দলীয় ইসলামিক জোট ৬০-৭০ আসনের মধ্যে ঘোরাফেরা করছে। যার অর্থ তারাও যথেষ্ট শক্তি বৃদ্ধি করছে। জামাত বসবে বিরোধী আসনে। কিন্তু ফলাফলে ভারতের জন্য উদ্বেগের একাধিক কারণ রয়েছে বলেই মত ওয়াকিবহালের।
তাই বাংলাদেশ প্রশ্নে সাবধানী দিল্লি। আওয়ামী লীগের নেতৃত্ব যদি হাত গুটিয়ে বসে থাকে, তাহলে দিল্লিকে নতুন করে ভাবতে হবে। বাংলাদেশের ফলাফলে হাসিনা সম্পর্কে মনোভাব বদলাবে না দিল্লি ।
