নীল বণিক : প্রশাসন ও সেনায় নিয়ন্ত্রণ থাকার পরেও ক্ষমতা দখল করতে ব্যর্থ জামাত। নির্বাচনের ফলাফলের পর অবাক হয়েছেন জামাতের আমির শফিকুর রহমান। ঘনিষ্ঠ মহলে তিনিও হতাশা প্রকাশ করেছেন বলে সূত্রের খবর।
একশোর বেশি আসনের ফলাফলে খুশি নয় জামাত। জামাত মনে করছে তৃতীয় শক্তির সাহায্য পেয়েছে বিএনপি! কিন্তু তৃতীয় শক্তি কে? নির্বাচনের আগের দিন তারেক রহমান প্রতিবেশী দেশের এক বিদেশ মন্ত্রীকে ফোন করেন বলে সূত্রের খবর। জামাতের পেশি ও অস্ত্র নিয়ে তাঁকে নালিশ করেন তারেক রহমান। তারপরেই মাঠে নামেন প্রতিবেশী দেশের “জেমস বন্ড “। যার মস্তিস্ককে সমীহ করে আমেরিকা। পাকিস্তান অবশ্য তাঁকে জমের মত ভয় করে। ভোটের আগের ৭ দিন তিনি একাধিক ফোন করেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্তাদের। তাঁর তৎপরতা দেখে শঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশের কয়েকজন সেনা কর্তা। ওই সব সেনা ও প্রশাসনিক কর্তাদের বিভিন্ন প্রসাদের ব্যবস্থা করেন তিনি। সূত্রের খবর তাঁর তৎপরতার পর বৈঠক হয় বাংলাদেশ সেনা ও পুলিশের। এরপরই বিএপির দিকে কিছুটা ঝুকে পড়েন প্রশাসনিক কর্তারা।
পাকিস্তানকে ঘোল খাওয়ানো জেমস বন্ড এবার রুখে দিল জামাতকে। সেই সঙ্গে আমেরিকাকে কড়া টক্কর দিলেন তিনি। তারেক রহমানের সাফল্যের দিন অলক্ষ্যে থেকে জয়ের হাসি হাসছেন ” জেমস বন্ড ‘।
