নিজস্ব সংবাদদাতা : শেখ হাসিনার প্রশ্নে নীতি বদলাচ্ছে না বিএনপি। হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একাধিকবার দাবি জানিয়েছিলো ইউনূস সরকার। আর একই দাবিতে অনড় থাকছে বিএনপিও। বাংলাদেশের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে তারেক রহমানের দল।
হাসিনার প্রশ্নে অবস্থান স্পষ্ট করে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানালেন, হাসিনাকে ফেরত আনতে দিল্লির সঙ্গে কথা বলা হবে। হাসিনার জন্য দিল্লির উপর চাপ বাড়াবে নয়া সরকার। অর্থাৎ বিএনপি বন্ধুত্বের বার্তা দিলেও, হাসিনার প্রশ্নে জামাতের সঙ্গে মৌলিক পার্থক্য রাখছে না বিএনপি।
সালাহউদ্দিন আরও বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলছে। ভারত সরকারের সঙ্গে প্রত্যার্পণ চুক্তির ভিত্তিতে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে হাসিনাকে।” সালাউদ্দিন আরও বলেন, “দুই দেশের বিদেশমন্ত্রকের মাধ্যমে আইনি পথেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে।” অর্থাৎ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর যে দাবি ইউনুসের উপদেষ্টা সরকারের তরফে তোলা হয়েছিল, সেই দাবি থেকে বিএনপিও যে পিছু হঠছে না সে কথাই স্পষ্ট করে দিলেন সালাউদ্দিন।
