বোমা তৈরি করার সময় বিস্ফোরণ। ২ যুবদলকর্মী নিহত। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে খবর
ফাঁটাপাড়া গ্রামের মো. কালামের বাড়িতে কয়েকজন ব্যক্তি বোমা তৈরি করছিল। বিস্ফোরণে গুরুতর আহত হন মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও মো. শুভ (২০)। নিহত ও আহতরা সবাই বিএনপির যুব সংগঠন যুবদলের সক্রিয় কর্মী।
আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। বিস্ফোরণের পর পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, আহত ব্যক্তিরা বোমা তৈরির কাজে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে
