নীল বণিক: বহু মানুষকে হত্যা করে ক্ষমতায় বসেছেন ইউনূস। কলকাতায় নাম না করে ইউনূসের শাসনকে কড়া ভাষায় আক্রমণ করলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ক্ষমতায় বসার জন্য বহু পুলিশকর্মী এবং আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টের কথা উল্লেখ করে হাসিনা পুত্র বলেন, রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে ১৪০০ জন মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি প্রগতিশীল রাজনৈতিক দলগুলির উপরেও ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ চাপিয়ে রাখা হয়েছে।
১২ই ফেব্রুয়ারির নির্বাচন হ দ্বিমুখী লড়াই। বিএনপি এবং জামায়েতের মধ্যে আসন সমঝোতা হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়। তারেক রহমানের দল বিএনপিকে আমেরিকার ‘হাতের পুতুল’ বলে কটাক্ষ করেন তিনি। জয়ের আরও দাবি, জামায়েত সরকার তৈরি করতে ব্যর্থ হলেও বাইরে থেকে প্রভাব খাটাবে। শক্তিশালী সরকার কখনোই গঠন করা সম্ভব নয় বলে সাফ জানালেন জয়।
আর এমন অবস্থায় ভারতের উত্তর-পূর্ব সীমান্তের নিরাপত্তার উদ্বেগজনক হতে পারে বলে মনে করেন জয়। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলেও জামায়েত বাইরে থেকে প্রভাব খাটাবে। বিএনপিকে আমেরিকার পুতুল বলে কটাক্ষ করেন জয়। অন্যদিকে পাকিস্তান ফ্রি হ্যান্ড পেয়ে যাবে। এটি ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য খারাপ হবে।এমন অবস্থায় আন্তর্জাতিক গোষ্ঠীগুলির নির্বাচনের নিন্দা করা উচিত। জয়ের কথায়, “এটাই আপনাদের শেষ সুযোগ কিছু করার। জামায়েতকে বাংলাদেশের রাজনীতির মূল শক্তি হয়ে ওঠা থেকে আটকানোর এটাই শেষ সুযোগ বলে জানিয়েছেন হাসিনা পুত্র।
