নীল বণিক : নির্বাচন শেষ হতেই বাংলাদেশের নির্বাচন নিয়ে কঠোর প্রতিক্রিয়া দিলেন বঙ্গ বিজেপির রাজ্য নেতারা। বাংলাদেশে ভোট নিয়ে খোলাখুলি সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন সেখানে ভোটের নামে চলছে প্রহসন। জেহাদিরা জোর করে ছাপ্পা মেরে ক্ষমতায় আসবে। বাংলাদেশকে শিক্ষা দেওয়ার দরকার আছে বলেও মনে করেন তিনি। তাঁর এমন মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এদিনের নির্বাচন নিয়ে বিদেশ মন্ত্রকের কর্তারা মুখে কিছু না বললেও দিল্লির শাসক দলের কড়া বার্তা। এখন প্রশ্ন ” উচিত শিক্ষার ‘ কথা বলে কি বোঝাতে চাইলেন অর্জুন সিং?
