ভারতকে কি সন্ধির বার্তা দিলেন ইউনূস? আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন। আর এই নির্বাচনে পর্যবেক্ষণের জন্য মোদির ভারতকে তলব করেছে ঢাকা। রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ভারত-সহ একাধিক দেশকে ভোটের পর্যবেক্ষনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনও ১১টি দেশ কোনও জবাব দেয়নি বলে জানিয়েছেন ইউনূস। সেই তালিকায় ভারতও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন।
ইউনূসের আমন্ত্রণে দিল্লির প্রতিনিধি যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তরফ থেকেও এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, তবে বিভিন্ন দেশ এবং সংস্থার প্রতিনিধি মিলিয়ে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক যাচ্ছেন বাংলাদেশের নির্বাচনে। সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে ইউনুস সরকার।
নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজ়িল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া এবং রোমানিয়ার তরফে ইউনূসের আমন্ত্রণের জবাব দেয়নি বলে খবর। তবে ভারতকে আমন্ত্রণ জানানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তলে তলে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে নয়া কৌশল নিলেন ইউনূস?
