নীল বণিক : শেখ হাসিনার পর নির্বাচনের আগে বক্তব্য রাখতে পারেন জয়। ২রা ফেব্রুয়ারি কলকাতার একটি সামাজিক গ্রুপে তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে। হাসিনা পুত্র এদিন নির্বাচন নিয়ে কথা বলবেন। জয়ের অনুষ্ঠানটি হবে কলকাতার ICCR হলের সত্যজিৎ রায় অডিটরিয়াম হলে। বিকেল ৪.৩০ মিনিটে এই অনুষ্ঠানটি হবে।
প্রসঙ্গত, জানুয়ারি মাসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শেখ হাসিনা। তাঁর বক্তব্যের পর চাপ বাড়ে বাংলাদেশের ইউনূস সরকারের উপর। ঠিক নির্বাচনের আগের মুহূর্তে এবার বক্তব্য রাখতে চলেছেন হাসিনা পুত্র জয়। আগামীতে জয়ের হাতেই থাকবে আওয়ামী লীগের দায়িত্ব। নির্বাচনের আগে ইউনূসের উপর চাপ তৈরি করতে নয়া কৌশল নেওয়া হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ। কারণ এদিন জয়ের কথা কলকাতার রাজনৈতিক ব্যক্তি ও বুদ্ধিজীবীরা শুনবেন। অন্যদিকে কলকাতায় রয়েছেন আওয়ামী লীগের বহু নেতা মন্ত্রী। নির্বাচনের আগে তারা উজ্জীবিত হলে আওয়ামী লীগের কর্মসূচিতে নয়া গতি পাবে।
