নীল বণিক : জামাতের ফাঁদে পা দিল না ভারত৷ নির্বাচনের মুখে ভারতকে বন্ধুত্বের বার্তা দিলেন জামাতের আমির ড: শফিকুর রহমান। ক্ষমতায় বসে ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় জামাত। নির্বাচনের মুখে তার এমন কথায় আশ্চর্য হয় দিল্লি। পাক প্রেম ছেড়ে দিল্লির প্রতি উদার?
ভারতীয় বিদেশ মন্ত্রকের কর্তারা চুলচেরা বিশ্লেষণের পর বুঝতে পারছেন ভারতের জন্য মারাত্বক গেম তৈরি করেছে জামাত। প্রসঙ্গত, নির্বাচনের প্রতিনিধি দল পাঠাতে দিল্লিকে চিঠি দিয়েছে ইউনূস সরকার। দিল্লি টিম পাঠালেই প্রহসনের ভোটকে মান্যতা দেওয়া হয়ে যাবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে টিম না পাঠালে জামাত বলা শুরু করবে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক নয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সহযোগিত ভারত। অর্থাৎ অঙ্ক করেই ভারতের দিকে গোলাপ ছুরেছেন জামাতের আমির।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর নির্বাচন সময় অশান্তির জন্য ভারতকে দায়ী করে সব দায়মুক্ত হতে চাইবে জামাত। যে ভাবে হাদী হত্যার দায় ভারতের উপর চাপিয়ে নিজের ব্যর্থতা ঢেকেছিলেন ইউনূস। জামাত বলতে শুরু করবে নির্বাচনের সময় ভারতীয় এজেন্টরা অশান্তি শুরু করেছে। আমরা বন্ধুত্ব চাইলেও দিল্লির সাউথ ব্লক হাসিনাকে ক্ষমতায় বসাতেই অশান্তি তৈরি করেছে। তাই ইউনূস সরকার ও জামাতের চিত্রনাট্য নিয়ে নিরব রয়েছে দিল্লি। এখন দেখার জামাতের চিত্রনাট্য দিল্লি কি ভাবে মোকাবিলা করে।
