নিজস্ব প্রতিবেদক: ইউনূস সরকারের মিথ্যা মামলায় বন্দি হয়ে কারাগারে নির্যাতনের শিকার হয়ে ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু হল। এমনটাই অভিযোগ তাঁর পরিবারের। শনিবার সকাল ৯টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা সকাল ৯. ৩০ মিনিটে তাঁর মৃত্যুর বিষয়টি ঘোষণা করেন। মৃত্যুর কথা জানিয়েছেন দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার।
রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে ১৯৪০ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন ও মায়ের নাম বালাশ্বরী সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
দিনাজপুর কারাগারের জেলার ফরহাদ সরকার বলেন, ‘গত ১৭ আগস্ট রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। এখানে তিনি ডিভিশনপ্রাপ্ত কয়েদি ছিলেন। এখানে আনার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শনিবার সকাল ৯টায় হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর মৃত্যুর খবর পাই।’
পুলিশি হেফাজতে সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুর বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, ‘সকালে অসুস্থ অবস্থায় রমেশ চন্দ্র সেনকে হাসপাতালে আনা হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক অনুপম পাল সকাল ৯টা ২৯ মিনিটে তাঁকে ব্রট ডেথ ঘোষণা করেন।’
রমেশ চন্দ্র সেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পদে ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিগত ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সময়ে অবৈধভাবে রাষ্টক্ষমতা দখলকারী অবৈধ ইউনুছ সরকারের নির্দেশে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনসহ আওয়ামী লীগ নেতাদের নামে মিথ্যা হত্যা মামলা দিয়ে ২০২৪ ১৭ আগস্ট নিজ বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অবৈধ সরকারের নির্দেশে জেল কর্তৃপক্ষ কারাগারে থাকা আওয়ামীলীগের এমপি-মন্ত্রীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নানান জটিলতায় অবহেলা ও নির্যাতনের কারণে এসব নেতা প্রতিনিয়িত অসুস্থ্য হয়ে পড়ছে। গুরত্বর অসস্থ্য হয়ে পড়লে পায়ে ডান্ডাবেড়ী ও হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বাহিরের হসপিটালে পাঠিয়ে দিয়ে নিজেদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেন।
সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের এহেন মৃত্যুতে শোক জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আ.লীগের সাধারণ সম্পাদক সফল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দেশে-বিদেশে অবস্থানরত আ.লীগের উচ্চপদস্থ্য নেতাকর্মীরা। সেই সাথে রমেশ চন্দ্র সেনের আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
