“NO BOAT NO VOTE” সমর্থন জানানোর জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ। ।
যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, ৫ই আগস্টের পর থেকে সারা বিশ্বে আওয়ামি লীগের নেতা-কর্মীরা খুনি-ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে সর্বাত্মক কঠোর পদক্ষেপ গ্রহণের ফলেই সম্ভব হয়েছে ৯৭% প্রবাসীদের সমর্থন হয়েছে বলে জানান।
ডক্টর সিদ্দিক বলেন গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য ইউনূস ও তার সফর সঙ্গীরা এসেছিলেন নিউইয়র্কে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও ভাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ জেএফকে বিমানবন্দরে খুনি-ফ্যাসিস্ট ইউনূস সহ সফর সঙ্গীদের অবরোধ করে রেখেছিলেন এবং পচা ডিম দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন ও গাড়ির বহরের সামনে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামি লীগের নেতারা জীবন বাজি রেখে শুয়ে পড়ে গাড়ির বহরকে অবরুদ্ধ করে রাখেন যা সারা বিশ্বে প্রচার হয়।
তিনি বলেন ঘন্টার মত জেএফকে বিমানবন্দরে আকাশে বিমান অবতরণ বন্ধ ছিল। এ এক ঐতিহাসিক ঘটনার অবতারণা করেছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ।
“হটাও ইউনূস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ” এই শ্লোগানে উদ্ধুদ্ধ হয়ে ডক্টর সিদ্দিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন ১২ ফেব্রুয়ারি নির্বাচনেও দেশপ্রেমিক জনতা এই প্রহসনের নির্বাচন প্রত্যাখান করবেন।
