কাল অনুষ্ঠিতব্য বাংলাদেশে তথাকথিত জাতীয় নির্বাচনে যারা ভোট দিতে যাবে তারা প্রকৃতপক্ষে দেশ বিরোধী বলে মন্তব্য করেছেন কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
নির্বাচনের ফলাফল নিয়ে বাংলাদেশের জনগণের কোনকিছু যায় আসে না, কারণ ফলাফল আগে থেকে নির্ধারিত উল্লেখ করে উম্মে কুলসুম স্মৃতি বলেন, কৃষক জনতা একাত্তরের মতোই আবার বাংলাদেশকে জঙ্গি আস্ফালন থেকে উদ্ধার করবে।
কিছুদিন আগে তারেক রহমানের ৩৭ মিনিটের বক্তব্য ধৈর্য ধরে কত জন শুনেছেন? কৃষক লীগের সাধারণ সম্পাদক আরও বলেন বিএনপি, জামাতসহ অন্যান্য কোনো নেতার বক্তব্যে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কোন ঘোষণা আসে নাই। অর্থাৎ তারা আগে থেকেই জানে নির্বাচনের ফলাফল কি হবে। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নে প্রতিবেশী কোন দেশেই মেনে নিতে পারে নাই। সেই সুযোগ নিয়েছে বাংলাদেশি বিরোধীরা,যা জনগণ বুঝতে পেরেছে ৫ই আগস্ট পরবর্তী সময়ে। সেই কারণেই বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরানো হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জনগণ এর জবাব অবশ্যই দিবে বলেও আশা করেন তিনি।
গত দেড় বছরে ইউনূসের কোটি কোটি টাকার সম্পদ কিভাবে বেড়েছে জনগণ এ বিষয়েও জানতে চায়। উপদেষ্টা পরিষদের সদস্যরা দেশবিরোধী হিসেবে বাংলাদেশের ইতিহাসের ‘খাতায়’ পরিচিত থাকবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জয় বাংলা জয় বঙ্গবন্ধু!!
