নিজস্ব সংবাদদাতা : কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নির্বাচনের আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সতর্ক নবান্ন। প্রশ্নপত্র ফাঁস আটকাতে কড়া নজরদারি রাখছে শিক্ষা দপ্তর ও নবান্ন। আজ উত্তরবঙ্গের মালদার একাধিক পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার মাধ্যমে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভ কামনা এবং অভিনন্দন জানালেন
কালিয়াচক(৩) নং ব্লক- SC.OBC তৃণমূল কংগ্রেসের নেতারা। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে কলম ও চকলেট দিয়ে তাদের শুভেচ্ছা বার্তা দেওয়া হলো।
উপস্থিত ছিলেন SC.OBC ব্লক সভাপতি নগরদীপ চৌধুরী ছাড়াও MD Ashadul Hossain।
