নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের দিন হাসিনা গড়ে আতঙ্ক! আওয়ামী লীগের গড় গোপালগঞ্জ-২ আসনে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত এক শিশু-সহ দুই আনসার সদস্য। ভোট চলাকালীন ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা সকাল সাড়ে ৯টা নাগাদ বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ায় গোপালগঞ্জে। দুপুর পর্যন্ত গোপালগঞ্জের ভোট কেন্দ্রগুলিতে ভোটার প্রায় নেই। আওয়ামী লীগ না থাকায় ভোট বয়কটের পথে হাঁটলেন সাধারণ মানুষ। এই দৃশ্য দেখা দিতেই হতাশ হয়ে পড়েন ভোট কর্মীরাও।
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষুব্ধ হাসিনা পুত্র জয়। অভিযোগ
স্কুলে ককটেল বিস্ফোরণ ঘটায় জামাতের মদতপুষ্ট দুষ্কৃতীরা।
রাতের অন্ধকারে ব্যালটে ছাপ দেওয়া হয় বলে অভিযোগ ! বাংলাদেশের সব জেলায় ভোটে কারচুপির অভিযোগ আনেন হাসিনার পুত্র।
রাতের অন্ধকারে ব্যালটে ছাপ মারা হয়েছে বলে জানিয়েছেন তিনি । চলছে রিগিং। এমনটাই অভিযোগ, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের। এইজন্য তিনি জামাতকে কাঠগড়ায় তুলেছেন তিনি। যদিও বিএনপি নেতারাও শক্তি অনুযায়ী নির্বাচনে কারচুপি করেছে বলে অভিযোগ সাধারণ মানুষের ।
