বিশেষ সংবাদদাতা : আগামীকাল ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের সীমান্ত শহরগুলিতে চরম সতর্কতা জারি। উত্তর 24 পরগনার বসিরহাটে জেলা জেলার পক্ষ থেকে নাকা চেকিং শুরু হয়েছে।
বসিরহাট, বনগাঁ সীমান্তে রাতভর ধরে চলছে নাকা চেকিং।
শহরের বিভিন্ন হোটেলে তল্লাশি চালিয়েছে পুলিশ। বাংলাদেশি জামাত জঙ্গিরা যাতে অশান্তি পারে তার জন্য সতর্ক পুলিশ। শুধু ও উত্তর 24 পরগনার পাশাপাশি নদীয়া, জলপাইগুড়ি , মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহরগুলিতে সতর্ক পুলিশ। আন্তর্জাতিক সীমান্তে সতর্ক রয়েছে বিএসএফ ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। জামাতের টার্গেট রয়েছে ভারতের সীমান্তবর্তী সংখ্যালঘু গ্রামগুলি। সেখানে আশান্তি লাগিয়ে ভারতকে নিশানা করতে পারবে জামাত। অন্যদিকে সীমাম্তে অশান্তি তৈরি করে নির্বাচনের দিন ভারত বিরোধী শক্তিগুলিকে চাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে জামাত ও পাক গুপ্তচর সংস্থা। তারজন্য বিশেষ সতর্ক রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দারা
