জামাত ও বিএনপি কর্মীদের তান্ডবের সাক্ষী রইল বাংলাদেশ। প্রহসনের ভোট দেখে নাগরিকদের বক্তব্য ” আগেই বেশ ছিলাম “। বাংলাদেশের খুলনায় ভোটকেন্দ্রে ধস্তাধস্তির সময়ে মৃত্যু স্থানীয় এক বিএনপি নেতার। পুলিশ জানিয়েছে নিহতের নাম মহিবুজ্জামান কচি (৬০)। বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে গেলে, জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা হয়। তারপর ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, জামাতের কর্মীরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাথায় গুরুতর চোট লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাস্থলেই মৃত্যু হয় বিএনপি নেতার। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে জামাত নেতৃত্ব।
প্রহসনের ভোটের পরেও পরাজয়ের আতঙ্ক জামাত প্রধানের মনে। নির্বসচনের দিন ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জামাত প্রধান। এমনকি জামাতকে ভোট দিলে মিলবে জন্নতও! ভোটের দিন ফের খুল্লামখুল্লা ‘ঘুষের’ ঘোষণা জামাত প্রধানের।
জামাত প্রধান শফিকুর রহমানের প্রতিশ্রুতির পর চুপ পুলিশ ও কমিশন।
