নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের নির্বাচনকে প্রহসন বললেন শেখ হাসিনা। একইসঙ্গে আজকের নির্বাচনকে বাতিল করার দাবি তুললেন তিনি। শেখ হাসিনার বক্তব্য, মহম্মদ ইউনূস অবৈধ ভাবে নির্বাচন করিয়েছে। বেআইনি নির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামি লীগকে অংশ না নেওয়ায় বহু মানুষ বুথে যায়নি৷ হাসিনার বক্তব্য, “১১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ভোটকেন্দ্র দখল হয়েছে। গুলি চালিয়েছে দুষ্কৃতকারীরা। ভোট কেনার জন্য ব্যাপক অর্থের ব্যবহার হয়েছে বলে অভিযোগ হাসিনার। ব্যালট পেপারে স্ট্যাম্পিং এবং ফলাফলের শিটে এজেন্টদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে প্রহসন শুরু হয়। ১২ ফেব্রুয়ারি সকাল থেকে দেশের বেশিরভাগ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি অত্যন্ত কম ছিল। রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য অংশেও ভোটকেন্দ্রগুলি সম্পূর্ণ ভোটাশূন্য ছিল।
এই যুক্তিতেই “অবৈধ এবং বেআইনি নির্বাচনকে বাতিল করার দাবি তুলেছেন তিনি।” পাশাপাশি ইউনুসের পদত্যাগ, সমস্ত রাজনৈতিক বন্দির মুক্তি, শিক্ষক, বুদ্ধিজীবী এবং পেশাদারদের মুক্তি এবং আওয়ামি লিগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন শেখ হাসিনা।
