তার আমলে অপ্রত্যাশিতভাবে অবসর নিলেন স্পিনার অশ্বিন। ভালো খেলেও ব্রাত্য থাকতে হয় সারফারাজ খানকে। শার্দুল ঠাকুরের মত অলরাউন্ডারকে বাদ দেওয়ার সাহস দেখান গৌতম।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারলে পদ হারাতে পারেন গৌতম গম্ভীর। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গম্ভীরের কোচিংয়ে পরাজয় স্বীকার করেছে ভারত। ওডিআই ও টি-টোয়েন্টিতে ভালো ফল করার জন্য গম্ভীরকে ভারতীয় দলের কোচের পদ থেকে সরায়নি বিসিসিআই। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে ভারতকে ট্রফি জিতিয়েছেন দিল্লির প্রাক্তন ক্রিকেটার। এই দুই ফরমেটে সফল হলেও টেস্টে পুরোপুরি ব্যর্থ তার পরিকল্পনা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে গম্ভীরের দল। এরপর এক ঝাঁক সিনিয়র ক্রিকেটারকে দলে রাখতে চাইনি ভারতের হেড কোচ

বিরাট কোহলি, রোহিত শর্মাকে দল থেকে সরিয়েছেন গৌতম গম্ভীর। তার আমলে অপ্রত্যাশিতভাবে অবসর নিলেন স্পিনার অশ্বিন। ভালো খেলেও ব্রাত্য থাকতে হয় সারফারাজ খানকে। শার্দুল ঠাকুরের মত অলরাউন্ডারকে বাদ দেওয়ার সাহস দেখান গৌতম। নিজের পছন্দের টিম করেও টেস্টে সফল হতে পারেননি ভারতীয় কোচ। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও পিছিয়ে পড়েছে ভারত। এমন অবস্থায় গৌতম গম্ভীরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন-উঠতে শুরু করেছে। বিসিসিআই সূত্রের খবর সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারলেই অন্য কিছু চিন্তা করতে বাধ্য হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই ক্ষেত্রে টেস্ট ক্রিকেট থেকে সরানো হতে পারে তাকে৷ আর সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে জয় পেলে এই যাত্রায় রক্ষা পাবেন গৌতম গম্ভীর। তবে টেস্ট ক্রিকেটে তার মাথার উপরে বিসিসিআই খাঁড়া সব সময় ঝুলবে বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা।
