নীল বণিক : বিশ্বকাপে বাংলাদেশকে ফের বড় ধোঁকা দিতে পারে পাকিস্তান! ভারতে খেলতে না আসায় বাংলাদেশ দলকে কঠিন শাস্তির মুখে পড়তে হয়েছে। তার প্রতিবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলে সাফ জানিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু পাকিস্তানের এই নাটক কি বুঝতে পারল না বাংলাদেশ? কারণ পাকিস্তান শ্রীলঙ্কায় অনুশীলন শুরু করেছে।
প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি। ভারত – পাক ম্যাচ হবে ১৫ই ফেব্রুয়ারি। নির্বাচনের পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব এত কঠোর না হলেও চলবে। ততক্ষণে ভারত বিরোধীদের ভোট পেয়ে যাবে জামাত। অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি পাকিস্তান সিদ্ধান্ত বদল করলে জামাতের ভোট বাক্সে কোন ক্ষতি হবে না। তাই জামাতকে সাহায্য করতেই পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে দলে নামাতে অস্বীকার করেছে। অন্যদিকে এই বিষয়ে চুপ পিসিবি। ভোট মিটলেই তারা আইসিসির মধ্যস্থতায় কথা পাল্টে দিতে পারে। তাহলে হল কি? ধ্বংসের মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট ।
