নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখলকারী স্বাধীনতা বিরোধী ডঃ ইউনুস গং এর অধীনে আগামী ১২ ফেব্রুয়ারির তথাকথিত যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা একটা পালা গানের মতো পাতানো খেলার নাটক।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গতরাতে সাংবাদিকদের একটি আন্তর্জাতিক প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে একথা বলেন। সিনিয়র সাংবাদিক এস বাবু’র সঞ্চালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ ছিদ্দিকুর রহমান,ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম,এ কাসেম, বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপ-মহাপরিচালক ও আ,লীগ নেতা বাহা উদ্দিন খেলন, বাংলাদেশের আলো পত্রিকা যুক্তরাষ্ট্র শাখার সাংবাদিক ও তরুণ আ,লীগ নেতা আহাম্মেদ রাসেল ও ভারতের সিনিয়র সাংবাদিক নীল বনিক সহ প্রায় অর্ধশতাধিক দেশ বিদেশে অবস্থান রত বাঙ্গালী কমিউনিটির সাংবাদিক ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, ১২ ফেব্রুয়ারির পরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের মানুষ বিশেষ করে সাংবাদিকরা পেশাদারিত্বের জায়গায় থেকে স্বাধীন ভাবে কাজ করতে পেরেছেন। বর্তমানে যারা ম্যাটিকূলাস ডিজাইনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বিগত ১৮ মাস ধরে সাংবাদিকদের খুন মামলা হামলা অত্যাচার নির্যাতন জেল,জুলুম হুলিয়া দিয়ে নিঃশেষ করে রেখেছে। তাই আপনারা-ই বলুন বাংলাদেশ আজ কোন দিকে যাচ্ছে? বিগত ২০২৪ সালের ৫ আগষ্ট আ,লীগ রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাওয়ার ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে জাহাঙ্গীর আলম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, নিজেদের ভিতরে নিশ্চয়ই ভূল ছিলো এবং ভূল লোকের প্ররোচনায় আসল বিষয় সিদ্ধান্তে আসে নাই, তাই ২০২৪ এর ঘটনা ঘটে। তিনি বলেন, যাদের শাসনামলে দেশ পাঁচ বার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, সেই দলেরই নেতা ক্ষমতার বাহিরে থেকেও সামরিক শক্তির বড় মাপের পাঁচ স্তরের প্রোটোকল পেয়ে রাজকীয় ভাবে ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশ কোথায় গিয়ে ঠেকেছে এটা আর বলার অপেক্ষা রাখেনা। মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এই দখলদার সরকার দেশের মানুষ ও আ,লীগের হাজার হাজার নেতা কর্মীদের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অকাতরে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। তবে সকল কিছুর একটা শেষ আছে বলেও তিনি জানান।
