এস বাবু – অগ্নিগর্ভ এবং রক্তস্নাত বাংলাদেশে এমন বিতর্কিত নির্বাচন করার আদৌ কি প্রয়োজন ছিল? এমন প্রশ্ন রেখে রানিশ্রী বলেন বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন আজ, আজকের এই জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৮০ লক্ষ ভোটারের মধ্যে যতটুকু জানতে পেরেছি রাত ১০ টা পর্যন্ত মাত্র তিন শতাংশ ভোট গণনা হয়েছে। মনে হচ্ছে আশানুরূপ ভোটার উপস্থিতি ছিল না।
তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে যে বাংলাদেশে গত দেঢ় দশকে পৃথিবীর মানচিত্রে নিজেদের একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্যি তা আজ কতিপয় অরাজনৈতিক মানুষের তালিবানী মানসিকতার জন্য ভূলন্ঠিত প্রায়।
পশ্চিমা দেশ আমেরিকা সহ আরও অনেক বৃহৎ শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে উল্লেখ করেছেন।
সোমা রানিশ্রী রায় বাংলাদেশের রাজনীতি আজ ধর্ষিত জানিয়ে বলেন এর থেকে পরিত্রাণের জন্য ভারতবর্ষ অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে।
