নীল বণিক : পদ্মা পাড়ের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত রক্ষী বাহিনীকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। ইউনূসের দেশের নির্বাচনের উপর বাড়তি নজর রাখছে দিল্লি। তাই ভারত – বাংলাদেশ সীমান্তে বিএসএফকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক।
প্রসঙ্গত, ওসমান হাদীর মৃত্যু নিয়ে দিল্লির উপর দায় চাপিয়েছিল বাংলাদেশের ভারত বিরোধীরা। কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছে নির্বাচনের দিন সীমান্তের গ্রামগুলিতে অশান্তি পাকাতে পারে জামাত সহ ভারত বিরোধী গোষ্ঠীগুলি। তারপর ফের ভারত বিরোধী সুর তুলে আন্তর্জাতিক মাধ্যমে ভারতকে বদনাম করার পরিকল্পনা নিয়েছে জামাত। ঢাকায় ভারত বিরোধী গোষ্ঠীগুলোকে এই কাজে মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।
বাংলা, অসম, ত্রিপুরা ও মিজোরাম সীমামন্তে বর্ডার সিকিউরিটি ফোর্সকে সতর্ক করা হয়েছে। সীমান্তবর্তী থানাগুলিকেও সতর্ক করা হয়েছে। চোরাচালানকারী গ্রুপগুলির উপর নজর রাখার নির্দেশ দেয়া হয়েছে। ২৪ ঘন্টার জন্য বাড়তি নজরদারি রাখতে হবে। রাতের দিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন সীমান্তে অশান্তি পাকিয়ে ভারতের উপর দায়ী চাপাতে পারে ইউনূস সরকার। আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে বদনাম করতে সক্রিয় ইউনূস, পাকিস্তান ও তুরস্ক। এই তিন শক্তির পরিকল্পনা ভেস্তে দিতে সতর্ক বিএসএফ
