গোপাল বণিক: ইউনুসের আমলে বাংলাদেশের সঙ্গে পালটে গিয়েছে দিল্লির কূটনৈতিক সম্পর্ক। এমন অবস্থায় আজকের বাজেটে বাংলাদেশের জন্য বাজেট বরাদ্দ কমাল নরেন্দ্র মোদি সরকার। ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে উন্নয়ন সহায়তা খাতে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেক করল দিল্লি। ইউনূসের দেশে ক্রমবর্ধমান ভারতবিদ্বেষ ও সংখ্যালঘু নির্যাতনের জন্য কঠিন সিদ্ধান্ত নিল দিল্লি। এমনটাই মনে করছে করছে ওয়াকিবহাল মহল।
বিগত অর্থবর্ষের বাজেটে বা ১২০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল বাংলাদেশের জন্য। যদিও কার্যক্ষেত্রে মাত্র ৩৪. ৪৮ কোটি টাকা ব্যয় হয়েছিল বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রের খবর। এই অবস্থায় চলতি আর্থিক বর্ষে ঢাকার বরাদ্দ অর্ধেক অর্থাৎ মাত্র ৬০ কোটি টাকা করা দিল মোদি সরকার।
উল্লেখ্য, ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে উন্নয়ন সহায়তা খাতে সবার উপরে রয়েছে ভুটান। পাহাড়ি এই রাষ্ট্রের জন্য বরাদ্দ ৬ শতাংশ বেড়েছে বলে খবর। এর পর রয়েছে যথাক্রমে নেপাল। উত্তরবঙ্গ লাগোয়া ভারতের প্রতিবেশী রাষ্ট্রের জন্য বরাদ্দ ১৪ শতাংশ বেড়েছে। মালদ্বীপ এবং শ্রীলঙ্কা বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বৈদেশিক খাতে সামগ্রিক বরাদ্দ ৪ শতাংশ বেড়ে হয়েছে ৫৬৮৬ কোটি টাকা। গত বছর যা ছিল ৫,৪৮৩ কোটি টাকা। যে দেশগুলির নাম উল্লেখ করা হল তার মধ্যে মালদ্বীপের জন্য বরাদ্দ ৮ শতাংশ কমে হয়েছে ৫৫০ কোটি। নেপথ্যে আচমকা প্রেসিডেন্ট মুইজ্জুর ভারতবিরোধিতা তথা চিন প্রীতি বলে মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ।
