কাজী জব্বার, বাংলাদেশ থেকেঃ বাংলাদেশে তত্বাবধায়ক সরকার আসার আভাস পাওয়া যাচ্ছে। বিগত ২০২৪ সালের ৫ আগষ্ট গনতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে এ,দেশে সংবিধান বহির্ভূত অন্তর্বর্তীকালীন নামধারী একটি সরকার ব্যবস্হা অদ্যাবধি পরিচালনা করে আসছে।। যার প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস। বিগত ১৮ মাসে এই অবৈধ সরকার ক্ষমতা থাকাকালীন এই সময়ে বাংলাদেশের সর্বত্র মামলা হামলা খুন, ধর্ষণ, আগুনে পুড়িয়ে লাশ এবং জীবন্ত মানুষকে ধ্বংস করার মতো বিভৎস, লোমহর্ষক ঘটনা ঘটে যাচ্ছে। অর্থাৎ আইন শৃংখলা পরিস্হিতি নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে মধ্যযুগীয় আমলের কায়দা গিয়ে ঠেকেছে। কারন ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন এই অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতায় ও ১৯৭১ এর স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে এই মব জাষ্টটিজ এবং মব ভায়োলেন্স গুলো চলছে।। যাতে করে বিগত ১৮ মাসে বাংলাদেশে প্রায় ১৪ হাজার মানুষ খুন, রাজনৈতিক প্রতিপক্ষ নিধনের নামে অত্যাচার নির্যাতন এবং চলমান পাতানো নির্বাচন চলাকালীন সময়ে ও অকাতরে হামলা, মামলা খুন জখমের নিত্য নৈমিত্তিক ঘটনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরি মাঝে সুকৌশলে এই অগণতান্ত্রিক অবৈধ ইউনুস সরকার এর অধিনে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ক্ষন নির্ধারিত রয়েছে। এ,দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অপরাপর মাধ্যমে বাংলাদেশে সম্ভাব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার গুঞ্জন দানা বাঁধছে।। ,,, এছাড়া চলমান জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয় এবং বাংলাদেশে দ্রুত তত্বাবধায়ক সরকার ফিরে আসার কথা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক মাসুদা ভাট্রি ও গোলাম মাওলা রনি সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভি মিডিয়ায় ” টকশোতে ” স্ববিশেষ আলোচনায় প্রকাশ করছেন।
আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, চলতি ফেব্রুয়ারি মাসের ৬ থেকে ৯ তারিখের মধ্যে বাংলাদেশে হাইকোর্টের চুড়ান্ত আদেশে তত্বাবধায়ক সরকার ফিরে আসার কথা অত্যন্ত গোপন ভাবে নাম প্রকাশ না করার শর্তে জানা গেছে।। তাই সারাদেশে কতিথ ভোটে অংশ গ্রহনকারী প্রার্থীরা স্বয়ং ভোট পরিচালনার দায়িত্বে থাকা ইসি সরকার ও প্রশাসনে থাকা কর্তা ব্যক্তিদের রাতের গুম হারাম হয়ে পড়েছে! কেননা চলতি এই ভোটে অনিয়ম দূর্নীতি, বোরকা বাহিনী, পাকিস্তানি আই,এস এর স্বশস্র বাহিনীর সদস্যরা সারাদেশে অবস্হান নেয়া সহ একটা মারাত্বক বিষ্পোরনের অপেক্ষায় আছে বাংলাদেশ।।
অপর দিকে এই অবৈধ ডঃ ইউনুস সরকার ম্যাটিকূলাস ডিজাইনের মতো নির্বাচন সম্পূর্ণ যদি ও করতে পারে। তা নিয়ে বি,এন,পি নেতা টুকু মিডিয়ার সামনেই বলেছেন, যে যদি বি,এন,পি ক্ষমতায় ও আসে তাহলে সরকার পরিচালনা সম্ভব হবে না। ফলে মার্শাল- ল জারি ছাড়া উপায় থাকবেনা বলে তিনি বলেন। অন্য দিকে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ করার মতো অবস্থা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের আইন শৃংখলা বাহিনীর নেই। কারন বিগত ২০২৪ এর তথাকথিত জুলাই যোদ্ধা নামধারী সন্ত্রাসীদের হাতে ৩২০৮ জন পুলিশ সদস্য নির্মম ভাবে খুন হওয়ার পর হাজার,হাজার পুলিশ সদস্য দেশ বিদেশে পালিয়ে গেছে। যার ধরুন মাঠ প্রশাসন রক্ষার দক্ষ পুলিশ বাহিনী না থাকায় বাংলাদেশের আইন শৃংখলা পরিস্হিতি মারাত্বক ভাবে মুখ থুবড়ে পড়েছে। তাই বাংলাদেশের বর্তমানে অনুষ্ঠিতব্য নির্বাচন,তত্বাবধায়ক সরকার ফিরে আসা, দেশে পূনরায় স্থিতিশীল পরিবেশ বজায় থাকা, গনতন্র প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করা, এ গুলো একটা বড় মাপের প্রশ্নবোধক চিন্হ হয়ে দাঁড়িয়েছে।।,,,,,
