নীল বণিক : ইউনূসের আমলে নয়া সংকট। শ্রমিক ও কর্মীদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। শ্রমিক বিক্ষোভের ফলে মঙ্গলবার সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় বলে খবর। এরফলে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম অচল হয়ে পড়ে। হতাশ হন শ্রমিকরা।
মঙ্গলবার সকালেই কর্ণফুলী চ্যানেল দিয়ে বন্দরে আগত ও বহির্গামী জাহাজ চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। বন্দর কতৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেন শ্রমিকরা। আরব আমিরশাহিরভিত্তিক এক সংস্থার মুরিং কন্টেনার টার্মিনালের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব শ্রমিকরা। গত শনিবার থেকে শ্রমিক ও কর্মচারীরা আন্দোলন শুরু করেছে বলে খবর। প্রতি দিন আট ঘণ্টার কর্মবিরতি পালন করছিলেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে তারা ২৪ ঘণ্টার কর্মবিরতির সিদ্ধান্ত নেয় বলে খবর। আইনি চুক্তি বাতিল না করা পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালনের হুঁশিয়ারিও দেন শ্রমিক।
নির্বাচনের আগে বাংলাদেশের অর্থনীতিতে নয়া সংকট। বন্দরের অবস্থা খারাপ হলে বেকার হবে না হাজার হাজার শ্রমিক
