বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখহাসিনাকে অপশক্তিরা ২১ বার হত্যার অপচেষ্টা করেন এবং বারবার ব্যর্থ হয়েছেন

গতকাল ০১ ডিসেম্বর সোমবার মিট দ্যা প্রেসের এক ভার্চুয়াল সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ. ম বাহাউদ্দীন নাসিম বলেন মুক্তিযুদ্ধের দল বাংলাদেশ আওয়ামী লীগ অন্য সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী ও সাধারণ জনগণের আস্থা ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশিয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকরীদের দ্বারা ৫ আগষ্ট সৃষ্টি না হলে আজকের জনগণ হয়তো বুঝতোনা যে, আওয়ামী লীগ দেশ জনগণের জন্য কতটুকু নিরাপদ।
বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদের প্রতি কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সাথে আওয়ামী লীগের নেতা কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে এখনো যুদ্ধ করে যাচ্ছে। আশা করি এ যুদ্ধে অচিরেই স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্রের বিনাশ ঘটবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাহাউদ্দীন নাসিম বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখহাসিনাকে অপশক্তিরা ২১ বার হত্যার অপচেষ্টা করেন এবং বারবার ব্যর্থ হয়েছেন।
দেশে ফেরার এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো এ ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। আশা করি অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখহাসিনা আগের স্থলেই ফিরে যাবেন।
বিডিআর বিদ্রোহ নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, অবৈধ জবরদখলদার অসাংবিধানিক কোন গোষ্ঠীর ঘঠিত কমিশনের প্রতি জনগনের আস্থা নেই। বিডিআর বিদ্রোহের বিচারতো হয়েছে। ঘোলা পানিতে মাছ শিকারের জন্য তারা কমিশন গঠন করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে মাত্র।
ভার্চুয়াল মিট দ্যা প্রেস সভায় দেশ বিদেশের অর্ধশতাধিক সিনিয়র সাংবাদিকদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেন বাহাউদ্দীন নাসিম।।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সেলিনা আকতার জোসনা,যুক্তরাজ্য এটিএন বাংলার প্রতিনিধি, আহমেদ রাসেল, আমাদের সময় পত্রিকার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি।
