ইউনূসের বার্তা নিয়ে দিল্লির কয়েকজন আধিকারিকের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। তবে সেই বৈঠকে নিজের দাবি জোরালোভাবে তুলে ধরতে ব্যর্থ হন তিনি।

সরকারি কাজ ছাড়াও ভারতের বিভিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করেছেন খলিলুর রহমান ছবি: X
দোভালের সামনে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে টু- শব্দ করলেন না খলিলুর রহমান। মঙ্গলবার থেকে দিল্লিতে রয়েছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। সরকারি কাজ ছাড়াও ভারতের বিভিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করেছেন খলিলুর রহমান। সূত্রের খবর, দিল্লিতে একটি পাঁচতারা হোটেলে তার থাকার ব্যবস্থা করেছিল দিল্লি। সূত্রের খবর দিল্লি ঠিক করা সেই হোটেলে বেশিক্ষণ থাকেননি খলিলুর রহমান। বাংলাদেশের এক কূটনীতিবিদের বাসভবনে ওঠেন খলিলুর সাহেব। সূত্রের খবর ইউনূসের বার্তা নিয়ে দিল্লির কয়েকজন আধিকারিকের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। তবে সেই বৈঠকে নিজের দাবি জোরালোভাবে তুলে ধরতে ব্যর্থ হন তিনি। দিল্লির পাল্টা চালে কুপোকাত হয়ে পড়েন খলিলুর সাহেব। সূত্রের খবর ভারতীয় আধিকারিকরা তাকে প্রশ্ন করেন, বাংলাদেশ কি এখন সন্ত্রাসের আঁতুড় হবে? বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরের তালিকা তার হাতে তুলে দেওয়া হয়। পাক জঙ্গিরা কিভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করছে তাও বুঝিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার অবশ্য NSA -এর সম্মেলনে নিজের দেশের কথা তুলে ধরেন খলিলুর রহমান। তিনি বলে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ যাতে নাক না গলায়। স্বাধীন রাষ্ট্র হিসাবে তারাও নিজেরাই তাদের বিদেশ নীতি ঠিক করবে। যদিও এই প্রসঙ্গে, সঠিক দিশা দিতে ব্যর্থ হয়েছেন খলিলুর রহমান।
আন্তর্জাতিক মহলের প্রশ্ন, খলিলুর রহমান কি হোমওয়ার্ক ছাড়াই ভারতে এসেছিলেন? বাংলাদেশের সব উপদেষ্টা বারবার অভিযোগ করেন ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে৷ তাহলে দিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে সেই প্রমাণ কেন হাজির করলেন না খলিলুর ?

