
ছাব্বিশের নির্বাচনের আগে বাংলা সংগঠন মজবুত করতে চাইছে নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করছে বিহারের মুখ্যমন্ত্রীর দল। রাষ্ট্রীয় সহ সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিংহ জনতা দলের নেতা অশোক দাসকে সদস্য পদ প্রদান করে সংগঠনিক কাজে গতি আনার পক্রিয়া শুরু করলেন। পশ্চিম বাংলার ২৩টি জেলায় জনতা দলে ইউনাইটেড এর সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলে জানালেন প্রদেশ জেডিইউ নেতা অশোক দাস।
তার সাথে সাথে পশ্চিম বাংলায় নীতীশ কুমারের সুশাসন তুলে ধরা হবে বলে জানালেন তিনি। বাংলায় আইনের শাসন,দলতন্ত্র মুক্ত প্রতিষ্ঠা করতে নীতীশ কুমারের মতন বলিষ্ঠ নেতা প্রয়োজন বলে জানালেন অশোক দাস।
বাংলায় সমাজবাদীদের ৭% উপরে ভোট রয়েছে। ৮ জেলায় সংগঠন তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশকিছু সিদ্ধান্তে খুশি নয় বাংলার মানুষ। বিজেপির মুখ না থাকায় মানুষ বাংলার পদ্ম ফুলের নেতৃত্বর উপর ভরসা রাখতে পারছেন না। এমন সময়ে নীতীশ কুমারের দলের সদস্য পদ বৃদ্ধির সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
