বিজেপি নিচু তলার কর্মীদের প্রশ্ন আর কবে গঠন করা হবে কমিটি করা হবে কমিটি ?

দুয়ারে নির্বাচন, তারপরেও পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠন করতে ব্যর্থ বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির সভাপতির চেয়ার বসেও এখন পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠন করতে পারেননি শমীক ভটাচার্য। পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই প্রায় ছয় মাস দল চালাচ্ছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।
পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠন করার দাবি নিয়ে চলতি মাসে দিল্লি গিয়েছিলেন শমীক ভট্টাচার্য। কেন্দ্রীয় নেতৃত্বর কাছে বঙ্গের সাংগঠনিক চিত্র তুলে ধরেছিলেন তিনি৷ তারপরেও শমীক ভটাচার্যকে পূর্ণাঙ্গ রাজ্য কমিটি তুলে দিতে পারেন নি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ( সংগঠন ) বিএল সন্তোষ। বঙ্গ বিজেপির দুই পর্যবেক্ষক ভূপেন্দর যাদব ও বিপ্লব কুমার দেবও রাজ্য কমিটি গঠন করা নিয়ে একাধিকবার বৈঠক করেন। তারপরও তারা কমিটি ঘোষনা করতে ব্যর্থ হয়েছেন।
বিজেপি নিচু তলার কর্মীদের প্রশ্ন আর কবে গঠন করা হবে কমিটি করা হবে কমিটি ? যদিও নিচু তলার কর্মীদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন রাহুল সিনহারা।
সূত্রের খবর বঙ্গ বিজেপির একাধিক লবি নিয়ে চিন্তায় কেন্দ্রীয় নেতৃত্ব। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ও শমীক ভটাচার্যকে এক রাস্তায় আনতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। গোদের উপর বিষ ফোঁড়ার মতো রয়েছেন দিলীপ ঘোষ। তার অনুগামীদের অস্বীকার করা সম্ভব নয়। এমন অবস্থায় শ্যাম রাখি না কূল রাখির মতন অবস্থা কেন্দ্রীয় নেতৃত্বর। তাই সবাইকে খুশি রাখতেই হয়তো-বা পূর্ণাঙ্গ রাজ্যে কমিটি গঠন করার ব্যাপারে মন দিচ্ছেন না বিপ্লব দেবরা।
